রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এস এম ফরহাদকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সানজিদা।

মঙ্গলবার (২৩ জুন) ফেসবুকে ছবি শেয়ার করে সাঞ্জিদা তার ক্যাপশনে স্বামী ফরহাদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ইউ আর দ্য নূর অফ মাই আইজ অ্যান্ড পিস অফ মাই হার্ট।’ (তুমি আমার চোখের নূর এবং হৃদয়ের প্রশান্তি)। সঙ্গে একটি লাল ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

শেয়ার করা ছবিটিতে দেখা যায়, এস এম ফরহাদ চশমা ও হেডফোন পরিহিত অবস্থায়, চমত্কার একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি লুকে বিমানে বসে আছেন। ছাত্ররাজনীতি ও প্রাত্যহিক ব্যস্ততার বাইরে দেশের দুই শীর্ষ ছাত্র সংসদের এই দুই প্রতিনিধির এমন মধুর ও রোমান্টিক মুহূর্ত নেটিজেনদের বেশ নজর কেড়েছে।

উল্লেখ্য, এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস হিসেবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পদক। অন্যদিকে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাঞ্জিদাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন সক্রিয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের প্রধান দুই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতার এই সুন্দর মেলবন্ধন ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলছে। অনেকেই এই দম্পতির সুন্দর ও সুখী ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন