মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দাম আবারও কমল, ভরিতে কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১০:৫৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও কমানো হয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে নতুন করে মূল্য সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমেছে।

বুধবার (২৪ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নেমে এসেছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকায়।

এর আগে ২২ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি পেয়ে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একই সময়ে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বাড়ানো হয়।

তবে সেই মূল্যবৃদ্ধির মাত্র দুই দিনের মাথায় আবারও উল্টো পথে গেল স্বর্ণের বাজার। নতুন সমন্বয়ে সব ক্যারেটের স্বর্ণের দামই কমেছে।

বাজুসের তথ্য অনুযায়ী, দাম কমানোর আগ মুহূর্ত পর্যন্ত পূর্ব নির্ধারিত উচ্চমূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দেশের গহনার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন