

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের একটি টিউবওয়েল থেকে পানি পান করার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করতে শুরু করে। পরে একে একে আরও শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দিলে বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ধারণা করা হচ্ছে টিউবওয়েল কিছু বিষ জাতীয় মেলানো হয়েছে।
খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, টিউবওয়েলের পানির কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে কি না তা নিশ্চিত হতে পানি পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার পর বিদ্যালয়ের ওই টিউবওয়েলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।