মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিশ্বকাপের ‘জে’ গ্রুপ থেকে টানা দুই জয়ে আগেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর জর্ডান-আলজেরিয়া ম্যাচের ফল তাদের গ্রুপসেরা হওয়াও নিশ্চিত করে।

এখন আর্জেন্টিনার সামনে রাউন্ড অব ৩২-এর লড়াই। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে লিওনেল মেসিদের মোকাবিলা করতে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলকে।

‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। ফলে গ্রুপের শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপরই নির্ভর করছে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ।

আগামী ৪ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।

বিশেষত্ব হলো, এই ভেন্যুটি লিওনেল মেসি ও রদ্রিগো দে পলের ক্লাব ইন্টার মিয়ামির সাবেক হোম মাঠ হিসেবে পরিচিত। ফলে পরিচিত পরিবেশেই নকআউট পর্বের মিশন শুরু করবে আর্জেন্টিনা।

এদিকে ‘এইচ’ গ্রুপে শেষ রাউন্ডের আগে এখনো জমে আছে হিসাব-নিকাশ। এক ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও উরুগুয়ে, অন্য ম্যাচে সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup