মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গান গেয়ে ভাইরাল সেই শিক্ষককে অব্যাহতি দিলো ঢাবি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় ও বিতর্কে আসা চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব-কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক সূত্র জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আলোচিত ওই শিক্ষককে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, ফারুক মাহফুজ আনাম জেমস ও ফজলুর রহমান বাবুসহ জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup