মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:০০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর শান্তিনগর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস‍্য আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup