সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
সিয়াকুল ইসলাম (৩৮)
expand
সিয়াকুল ইসলাম (৩৮)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সিয়াকুলের সহকর্মী সাদেক খান জানান, সকালে বাঁশ নিয়ে একটি কাঁঠাল গাছে ওঠেন সিয়াকুল ইসলাম। কাঁঠাল পাড়ার সময় একটি কাঁঠাল তাঁর ওপর পড়ে। এ সময় ভারসাম্য হারিয়ে নিচে থাকা দেয়ালের ওপর তিনি আছড়ে পড়েন।

এতে সিয়াকুল তাঁর মাথায় প্রচণ্ড আঘাত পান। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।

নিহত সিয়াকুল ইসলামের নড়াইল জেলার কালিয়া থানার দেবদুন গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সিয়াকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন