রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৫ দিন শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
expand

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে থাকায় আগামী ৫ দিন সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে প্রথম দিনে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

আজ সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং সোমবার সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

সোমবার (১৯ জানুয়ারি) এবং মঙ্গলবার (২০ জানুয়ারি) সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় কুয়াশা অব্যাহত থাকতে পারে। তৃতীয় দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (২১ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও অন্য এলাকায় সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank