বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ১১ দিনের ছুটি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসছে সেপ্টেম্বর মাস। এ মাসে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মোট ১১ দিন ছুটি পাবে। এ মাসে শুক্র ও শনিবার মিলিয়ে ছুটি আছে মোট ৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির পঞ্জিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

ছুটির পঞ্জিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত সরকারি ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। এ মাসে ১৯ দিন শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১টি ধর্মীয় ছুটি রয়েছে ১ দিন। এছাড়া মধু পূর্ণিমা ও শুভ মহালয়া ছুটির দিনে অর্থাৎ শনিবার পড়ায় আলাদা কোনো অতিরিক্ত ছুটি থাকছে না।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।

এদিকে তালিকা অনুযায়ী, চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন ছুটি পেয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা ও ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। সব মিলিয়ে এ মাসে মোট ১২ দিন বন্ধ থাকায় ক্লাস হবে ১৯ দিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন