বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পিকারকে ৬৭ এমপির চিঠি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ এলাকাভিত্তিক উন্নয়ন কাজ তদারকি বা সমন্বয়ের দায়িত্ব সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের হাতে তুলে দেয়ার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নির্বাচিত ৬৭ জন সংসদ সদস্যরা।

গত ২৩ আগস্ট মাননীয় স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তির চিঠি জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির তার সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিঠি ও পয়েন্টগুলোর কথা সামনে আনলে বিষয়টি জনসমক্ষে আসে।

চিঠিতে সংসদ সদস্যরা স্পষ্ট উল্লেখ করেছেন, সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট আসনে নির্বাচিত এমপির ওপর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের তদারকির কোনো সুযোগ নেই। কোথাও কোথাও এই ধরনের দায়িত্ব বণ্টন সরাসরি সংসদীয় রীতি ও সংবিধানের পরিপন্থী।

যেহেতু এই সিদ্ধান্তটি সরাসরি সাধারণ জনগণের মতামত ও এলাকার প্রতিনিধিত্বের সঙ্গে সম্পর্কিত, তাই জনস্বার্থেই এই চিঠি প্রকাশ করার কথা জানান এমপিরা। তাঁরা আশা প্রকাশ করছেন, স্পিকার মহোদয় দ্রুত বিষয়টি অনুধাবন করে সাংবিধানিক এই জটিলতার নিরসন ঘটাবেন।

জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একযোগে এমন লিখিত আপত্তির পর সংসদ ও জাতীয় রাজনীতিতে তদারকি নিয়ে প্রশ্ন জোরদার হয়েছে। এখন দেখার বিষয়, আইনি ও সাংবিধানিক এই বিতর্ক সমাধানে সংসদ থেকে কী নির্দেশনা আসে।

১। ডাং মোঃ শফিকুর রহমান, সংসদ সদস্য, ঢাকা-১৫ ২। মোঃ আব্দুস সাত্তার, সংসদ সদস্য, নীলফামারী-১ ৩। আলফারুক আব্দুল লতিফ, সংসদ সদস্য, নীলফামারী-২ ৪। ওবায়দুল্লাহ সালাফী, সংসদ সদস্য, নীলফামারী-৩ ৫। আব্দুল মুনতাকিম, সংসদ সদস্য, নীলফামারী-৪ ৬। মোঃ রায়হান সিরাজী, সংসদ সদস্য, রংপুর-১ ৭। এ টি এম আজহারুল ইসলাম, সংসদ সদস্য, রংপুর-২ ৮। মোঃ মাহবুবুর রহমান (বেলাল), সংসদ সদস্য, রংপুর-৩ ৯। মোঃ গোলাম রব্বানী, সংসদ সদস্য, রংপুর-৫ ১০। মোঃ নূরুল আমীন, সংসদ সদস্য, রংপুর-৬ ১১। মোঃ আনোয়ারুল ইসলাম, সংসদ সদস্য, কুড়িগ্রাম-১ ১২। মোঃ মাহবুবুল আলম, সংসদ সদস্য, কুড়িগ্রাম-৩ ১৩। মোঃ মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য, কুড়িগ্রাম-৪ ১৪। মোঃ মাজেদুর রহমান, সংসদ সদস্য, গাইবান্ধা-১ ১৫। মোঃ আব্দুল করিম, সংসদ সদস্য, গাইবান্ধা-২ ১৬। আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য, গাইবান্ধা-৩ ১৭। মোঃ আব্দুল ওয়ারেছ, সংসদ সদস্য, গাইবান্ধা-৫ ১৮। মোঃ ফজলুর রহমান সাঈদ, সংসদ সদস্য, জয়পুরহাট-১ ১৯। মোঃ কেরামত আলী, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-১ ২০। মুঃ মিজানুর রহমান, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-২ ২১। মোঃ নূরুল ইসলাম, সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ ২২। মোঃ এনামুল হক, সংসদ সদস্য, নওগাঁ-২ ২৩। মোঃ মুজিবুর রহমান, সংসদ সদস্য, রাজশাহী-১ ২৪। মোঃ আব্দুল বারী সরদার, সংসদ সদস্য, রাজশাহী-৪ ২৫। মোঃ রফিকুল ইসলাম খান, সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৪ ২৬। মোহাম্মদ নাজিবুর রহমান, সংসদ সদস্য, পাবনা-১ ২৭। মুহাম্মাদ আলী আশগার, সংসদ সদস্য, পাবনা-৩ ২৮। মোঃ আবু তালেব মন্ডল, সংসদ সদস্য, পাবনা-৪ ২৯। মোঃ তাজউদ্দীন খান, সংসদ সদস্য, মেহেরপুর-১ ৩০। মোঃ নাজমুল হুদা, সংসদ সদস্য, মেহেরপুর-২ ৩১। মোঃ আব্দুল গফুর, সংসদ সদস্য, কুষ্টিয়া-২ ৩২। মোঃ আমীর হামজা, সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ ৩৩। মোঃ আফজাল হোসেন, সংসদ সদস্য, কুষ্টিয়া-৪ ৩৪। মোঃ মাসুদ পারভেজ, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-১ ৩৫। মোঃ রুহুল আমিন, সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২ ৩৬। আলী আজম মোঃ আবু বকর, সংসদ সদস্য, ঝিনাইদহ-২ ৩৭। মোঃ মতিয়ার রহমান, সংসদ সদস্য, ঝিনাইদহ-৩ ৩৮। মোঃ আবু তালিব, সংসদ সদস্য, ঝিনাইদহ-৪ ৩৯। মুহাম্মদ আজিজুর রহমান, সংসদ সদস্য, যশোর-১ ৪০। মোহাম্মদ মোসলেহউদ্দীন ফরিদ, সংসদ সদস্য, যশোর-২ ৪১। মোঃ গোলাম রসুল, সংসদ সদস্য, যশোর-৪ ৪২। গাজী এনামুল হক, সংসদ সদস্য, যশোর-৫ ৪৩। মোঃ মোক্তার আলী, সংসদ সদস্য, যশোর-৬ ৪৪। মোঃ আতাউর রহমান, সংসদ সদস্য, নড়াইল-২ ৪৫। মোঃ মশিউর রহমান খান, সংসদ সদস্য, বাগেরহাট-১ ৪৬। শেখ মনজুরুল হক (রাহাত), সংসদ সদস্য, বাগেরহাট-২ ৪৭। মোঃ আব্দুল আলীম, সংসদ সদস্য, বাগেরহাট-৪ ৪৮। শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংসদ সদস্য, খুলনা-২ ৪৯। মোঃ আবুল কালাম আজাদ, সংসদ সদস্য, খুলনা-৬ ৫০। মোঃ ইজ্জত উল্লাহ, সংসদ সদস্য, সাতক্ষীরা-১ ৫১। মুহাম্মদ আব্দুল খালেক, সংসদ সদস্য, সাতক্ষীরা-২ ৫২। হাফেজ মুফত্য রবিউল বাশার, সংসদ সদস্য, সাতক্ষীরা-৩ ৫৩। মোঃ শফিকুল ইসলাম, সংসদ সদস্য, পটুয়াখালী-২ ৫৪। মাসুদ সাঈদী, সংসদ সদস্য, পিরোজপুর-১ ৫৫। মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সংসদ সদস্য, শেরপুর-১ ৫৬। মোঃ কামরুল হাসান, সংসদ সদস্য, ময়মনসিংহ-৬ ৫৭। মাছুম মোস্তফা, সংসদ সদস্য, নেত্রকোনা-৫ ৫৮। সৈয়দ জয়নুল আবেদীন, সংসদ সদস্য, ঢাকা-৪ ৫৯। মোহাম্মদ কামাল হোসেন, সংসদ সদস্য, ঢাকা-৫ ৬০। মোঃ সাইফুল আলম, সংসদ সদস্য, ঢাকা-১২ ৬১। মীর আহমাদ বিনকাসেম, সংসদ সদস্য, ঢাকা-১৪ ৬২। মোঃ আব্দুল বাতেন, সংসদ সদস্য, ঢাকা-১৬ ৬৩। সালাহ উদ্দিন, সংসদ সদস্য, গাজীপুর-৪ ৬৪। মোঃ ইলিয়াস মোল্লা, সংসদ সদস্য, ফরিদপুর-১ ৬৫। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সংসদ সদস্য, কুমিল্লা-১১ ৬৬। শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য, চট্টগ্রাম-১৫ ৬৭। মোহাম্মদ জহিরুল ইসলাম, সংসদ সদস্য, চট্টগ্রাম-১৬

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন