শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে শিরোপা জিতল বার্সেলোনা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৮:১১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় ইতিহাস গড়ল বার্সেলোনা। ইতিহাসে প্রথমবারের মতো ক্লাসিকো ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে ক্লাবটি। কাতালানদের হয়ে দু’টি গোল করেন রাশফোর্ড ও ফেরান তোরেস। এটি লা লিগায় বার্সেলোনার ২৯তম শিরোপা।

রোববার (১০ মে) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল নিজেদের দখলে রাখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের ৯ম মিনিটে ডি-বক্সের একটু বাইরে ফেরান তোরেস ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা। যা নিপুঁনভাবে কাজে লাগান ফরোয়ার্ড মার্কাশ রাশফোর্ড। দারুণ বাঁকানো এক শটে রিয়াল গোলকিপার থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে শক্তির জানান দেন তিনি।

শুরুর এই ধাক্কা সামাল দিতে গিয়ে আরও বেসামাল হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এর নয় মিনিট পর আবারও আঘাত হানে বার্সা। এবার ওলমোর দারুক এক ব্যাক ফ্লিক থেকে জাল খুঁজে নেন ফেরান তোরেস।

প্রথমার্ধের বাকি সময়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় সফরকারীরা। তবে বার্সেলোনার রক্ষণভাগের দৃঢ়তায় জালের দেখা পায়নি ভিনিসিয়াস জুনিয়ররা। উল্টো ৩৮তম মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় স্বাগতিকরাই। তবে রাশফোর্ডের লক্ষ্যভ্রষ্ট শটে সে যাত্রায় ব্যাবধান আর বাড়েনি।

দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে একটি গোল পরিশোধ করে রিয়াল। তবে জুড বেলিংহ্যামের সেই গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত দু’দলের কেউই আর কোনো গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের ব্যাবধান নিয়েই শিরোপা নিজেদের করে নেই রাশফোর্ড-তোরেসরা।

এই জয় বার্সেলোনার জন্য ছিল আবেগেরও। ম্যাচের দিন সকালেই বাবা হারান কোচ ফ্লিক। ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন তিনি। আর খেলোয়াড়রাও কোচকে হতাশ করেননি। দারুণ লড়াই করে জয় তুলে নিয়ে শিরোপা উৎসর্গ করেছেন নিজেদের কোচকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank