সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা ম্যাচের আগে ‘ইংলিশ’ শিবিরে স্বস্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর এনে দিয়েছেন রিস জেমস। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন এই ডিফেন্ডার, যা শেষ চারের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়ার পর টানা তিনটি ম্যাচ খেলতে পারেননি জেমস। নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে দীর্ঘ বিরতির অবসান ঘটান তিনি। ওই ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচের শুরুতে মাঝমাঠে খেললেও পরে নিজের স্বাভাবিক রাইট-ব্যাক পজিশনে ফিরে যান চেলসির এই ফুটবলার। মাঠে ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জেমস বলেন, সতীর্থদের সঙ্গে আবার খেলতে পারা তার জন্য দারুণ আনন্দের। টুর্নামেন্ট চলাকালে চোট থেকে ফিরে আসা সহজ নয়, তবে কঠোর পরিশ্রমের ফলেই তিনি আবার দলের হয়ে খেলতে পেরেছেন।

এবার সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটির গুরুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে জেমস বলেন, এমন বড় ম্যাচে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাপ যত বাড়ে, দলের মনোযোগ ও মানসিক দৃঢ়তাও তত বেশি প্রয়োজন হয়। দীর্ঘদিন ধরেই এমন মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়ে আসছে ইংল্যান্ড।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েও আশাবাদী এই ডিফেন্ডার। তার ভাষ্য, দল এখন শুধুই নিজেদের লক্ষ্যের দিকে নজর রাখছে এবং বাইরের আলোচনা থেকে দূরে থাকার চেষ্টা করছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারাটা তাদের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই বিশ্বকাপে খেলা ও শিরোপা জয়ের স্বপ্ন দেখেন ফুটবলাররা, আর এখন সেই স্বপ্ন বাস্তবায়নের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে ইংল্যান্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup