বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৯৬ বছর পুরোনো কীর্তি ছুঁলেন মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:০৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শুরুতে পেনাল্টি মিস করলেও, দলের ভীষণ প্রয়োজনের সময় দারুণ গোল করলেন লিওনেল মেসি। প্রায় শত বছর আগের এক কীর্তি স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক।

দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করলেন মেসি। ১৯৩০ সালে উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ের্মো স্তাবিলে।

আটলান্টায় মঙ্গলবার শেষ ষোলোয় মিশরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। পরের মিনিটে মেসির ক্রস থেকে ব্যবধান কমান ক্রিস্তিয়ান রোমেরো।

৮৩তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে মিশর বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, গন্জালো মন্তিয়েলের কাটব্যাক পেয়ে জোরাল শটে সমতা টানেন মেসি, চলতি আসরে যা তার অষ্টম গোল।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন মেসি।

বিশ্ব মঞ্চে এই নিয়ে টানা ৯ ম্যাচে গোল করলেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। ছয় ম্যাচের বেশি নেই আর কারো।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল হলো ২১টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Switzerland VS Colombia
119'
0 - 0
World Cup