মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:১৬ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার মরণপণ লড়াইয়ে আজ সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সহ-স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যতম পরাশক্তি বেলজিয়াম।

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগুন লাল কার্ড দেখার পর এক ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও সেটি স্থগিত করে ফিফা। তীব্র সমালোচনা হয় ফিফার সেই সিদ্ধান্ত নিয়ে। পরে জানা যায়, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করে সেটি প্রত্যাহারের অনুরোধ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে।

একের পর এক সমালোচনা চালু থাকলেও শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের শুরুর একাদশে আছেন ফোলারিন বালোগুন।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।

এক বিশ্বকাপে টানা তিন ম্যাচে একই শুরুর একাদশ নিয়ে মাঠে নামার বিরল নজির গড়লো যুক্তরাষ্ট্র। এর আগে তারা এমনটি করেছিল ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেও।

অন্যদিকে, সেনেগালের বিপক্ষে ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনেছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। সবচেয়ে বড় চমক, কেভিন ডি ব্রুইনাকে রাখা হয়েছে বেঞ্চে। এর আগে বেলজিয়ামের হয়ে টানা ৩৭ ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন। সর্বশেষ ২০২১ সালের উয়েফা নেশন্স লিগে ইতালির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

আজকের একাদশে আমাদু ওনানা, নাথান এনগয়, দোদি লুকেবাকিও এবং নিকোলাস রাসকিন সুযোগ পেয়েছেন। তাদের জন্য জায়গা ছেড়েছেন জেরেমি ডকু, আর্থার থিয়াতে, হ্যান্স ভানাকেন এবং ডি ব্রুইনা।

যুক্তরাষ্ট্র একাদশ

ম্যাট ফ্রিজ, সার্জিনিও ডেস্ট, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, টিম রিম, টাইলার ফ্রিম্যান, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, মালিক টিলম্যান, ক্রিশ্চিয়ান পুলিসিক, ফোলারিন বালোগুন।

বেলজিয়াম একাদশ

থিবো কুর্তোয়া, ব্র্যান্ডন মেখেলে, ম্যাক্সিম ডি কুইপার, টিমোথি কাস্তানিয়ে, নাথান এনগয়, ইউরি টিলেমান্স, নিকোলাস রাসকিন, আমাদু ওনানা, লিয়ান্দ্রো ট্রোসার, দোদি লুকেবাকিও, চার্লস ডি কেতেলায়েরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
USA VS Belgium
87'
1 - 3
31' Malik Tillman
33' Charles De Ketelaere
57' Hans Vanaken
World Cup