সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করা দলের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। হাইতির বিপক্ষে দাপুটে জয়ের ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে জার্মানিকে পেছনে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগে সর্বোচ্চ গোলের রেকর্ড ব্রাজিলের দখলেই ছিল। তবে কুরাসাওয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়ে সাময়িকভাবে শীর্ষে উঠে যায় জার্মানি। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সেই অবস্থান পুনরুদ্ধার করেছে সেলেসাওরা।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলসহ দলের আক্রমণভাগের কার্যকর পারফরম্যান্সে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা পৌঁছেছে ২৪১-এ। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে জার্মানি।

বিশ্বকাপ চলাকালে এই দুই ফুটবল পরাশক্তির মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠতে পারে। তবে তালিকার তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান এখনও অনেক বেশি। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। ফলে চলতি আসরে আর্জেন্টিনার পক্ষে ব্রাজিল বা জার্মানির কাছাকাছি পৌঁছানো কঠিন বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দল

১. ব্রাজিল - ২৪১ গোল

২. জার্মানি- ২৩৯ গোল

৩. আর্জেন্টিনা - ১৫৫ গোল

৪. ফ্রান্স- ১৩৯ গোল

৫. ইতালি- ১২৮ গোল

৬. স্পেন- ১০৮ গোল

৭. ইংল্যান্ড - ১০৮ গোল

৮. নেদারল্যান্ডস- ৯৮ গোল

৯. উরুগুয়ে- ৯০ গোল

১০. হাঙ্গেরি- ৮৭ গোল

হাইতির বিপক্ষে জয়ের মাধ্যমে শুধু গ্রুপের শীর্ষেই ওঠেনি ব্রাজিল, বিশ্বকাপের ইতিহাসেও নিজেদের নামটি আবারও সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয়, টুর্নামেন্টের বাকি পথজুড়ে এই রেকর্ড তারা ধরে রাখতে পারে কি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank