শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সময়সীমা না মানলে অবৈধ হয়ে যাবে বিসিবির অ্যাডহক কমিটি’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
বিসিবি’র অ্যাডহক কমিটির সভা ।। ফাইল ছবি
expand
বিসিবি’র অ্যাডহক কমিটির সভা ।। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে নতুন করে প্রশাসনিক ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই নির্বাচনের সময় ও পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন উঠছে।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেয়। এসময় জানানো হয়, আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নতুন নির্বাচন আয়োজন করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আদৌ হবে কি না—এ নিয়ে এখন অনিশ্চয়তা ও জল্পনা বাড়ছে।

বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের মতে, নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন না হলে অ্যাডহক কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন উঠতে পারে।

তাঁর দাবি, ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন না হলে ৯১তম দিন থেকে কমিটি আইনি জটিলতায় পড়তে পারে, যা পুরো ক্রিকেট প্রশাসনকে স্থবির করে দিতে পারে।

তিনি আরও বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হলেও সেখানে এখনো সাধারণ পরিষদ বিদ্যমান রয়েছে। সেই কাঠামোর মাধ্যমেই কাউন্সিলর নির্ধারণ সম্ভব বলে তিনি মনে করেন।

বর্তমানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কমিটি না থাকলেও সাধারণ পরিষদের মাধ্যমে কাউন্সিলর নির্বাচনের সুযোগ রয়েছে বলে তার মত। তাই প্রশাসনিক শূন্যতা থাকলেও নির্বাচন প্রক্রিয়া থেমে থাকার কথা নয় বলে তিনি উল্লেখ করেন।

তামিম ইকবালের নেতৃত্বাধীন সম্ভাব্য নতুন কমিটি নিয়ে ইতিবাচক অবস্থান জানালেও আলমগীর মনে করেন, সাবেক এই অধিনায়কের সামনে সহজ পথ নেই। তামিমের নেতৃত্ব ও পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশের ক্রিকেট কাঠামো আরও উন্নতির দিকে যেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন