মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক অংশের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ফি আদায় করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু করতে বেশকিছু জরুরি নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক—উভয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই একজন পরীক্ষকের উপস্থিতিতে নম্বর এন্ট্রি করা যাবে না।

এতে আরও বলা হয়, যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব কেন্দ্রকে পরীক্ষা শুরুর আগেই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করতে হবে, যাতে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি এবং মোট পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে অংশ নিয়েছে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন