মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় আ. লীগের প্রভাবশালী নেতা আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম
আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত
expand
আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মো. হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে। এসময় তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক মো. হুমায়ুন কবীর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোড়াই ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগের সভাপতি।

ওসি সাইফুর রহমান বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

তার নামে মির্জাপুর থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন