শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দলকে শাস্তি দিল আইসিসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ব্যাট ও বল- দুই বিভাগেই ভালো পারফরম্যান্স করে সমতায় ফিরেছে স্বাগতিকরা। তবে জয়ের আনন্দের মাঝেই শাস্তির মুখে পড়তে হয়েছে পুরো দলকে।

ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ধীর গতির বোলিংয়ের কারণে বাংলাদেশ দল নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল। এ কারণে দলের প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচ শেষে এক বিবৃতিতে জানানো হয়, 'নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় এটি ন্যূনতম ওভার-গতির অপরাধ হিসেবে গণ্য হয়েছে। দল দুই ওভার পিছিয়ে থাকায় নিয়ম অনুযায়ী জরিমানা আরোপ করা হয়েছে।'

আরও বলা হয়, প্রতিটি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভার কম হওয়ায় মোট ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

মাঠের আম্পায়ারদের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেয়ায় আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে আগে ব্যাট করা নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। নির্ধারিত ওভারের আগেই প্রতিপক্ষকে অলআউট করলেও ধীরগতির কারণে শেষ পর্যন্ত শাস্তি এড়ানো যায়নি।

পরে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৭৮, নাজমুল হোসেন শান্ত ৫০ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ রানে ভর করে ছয় উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। চট্টগ্রামে শেষ ম্যাচের আগে সিরিজ এখন সমতায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Canada VS Qatar
Scheduled
19 Jun, 04:00 AM
VS
World Cup