মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান উত্তেজনার মধ্যেই আজহারীর ফেসবুক পোস্ট

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে দেশের সাধারণ মানুষের ক্ষোভের মাঝেই এবার একই অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ জানান মিজানুর রহমান আজহারী।

ফেসবুকে দেওয়া পোস্টে আজহারী লেখেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

এদিকে, প্রচণ্ড গরমের মধ্যে সারা দেশে লাগামহীন লোডশেডিং ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে বিদ্যুৎনির্ভর ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পে।

অন্যদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়ে বিদ্যুৎ বিভাগের দেওয়া বিজ্ঞপ্তির ভাষা নিয়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে সেটি সংশোধন করা হয়েছে। প্রথমে ‘অপপ্রচার বা মিথ্যা তথ্য’ ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হলেও, ক্ষোভের মুখে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অংশটি বাদ দিয়ে নতুন বিজ্ঞপ্তিতে সবাইকে কেবল ‘দায়িত্বশীল আচরণ’ করার আহ্বান জানায় বিদ্যুৎ বিভাগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন