

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন রণধীর জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ভারতে ব্রিকস সামিটে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেটি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ নাকি বিমসটেসের সভাপতি হিসেবে?
উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য ভারত তাকে আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে।’
এসময় জয়সওয়াল বলেন, ‘নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রচলিত রীতি অনুযায়ীই তাকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে। আঞ্চলিক অন্য নেতাদেরও একইভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা