

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এসময়ে হত্যা, অর্থ-পাচারসহ একাধিক মামলার আসামি হয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। এমন পরিস্থিতিতে তার দেশে ফিরলেই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। ফলে জাতীয় দল থেকে একপ্রকার ‘নির্বাসনে’ আছেন এই ক্রিকেটার।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর থেকেই তাকে জাতীয় দলে ফেরানো নিয়ে আলোচনা চলছে। তবে দেশে ফিরলে তিনি কি আবারও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন কি না এনিয়ে নানা মহলে আলোচনা চলছিল।
এমন অবস্থায় একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ও জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানান নির্বাসনে থাকা এই অল-রাউন্ডার। তিনি বলেন, ‘যেহেতু এখন দলের (আওয়ামী লীগের) কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাচ্ছি। দলীয় কার্যক্রম শুরু হলে রাজনীতিতে ফিরে আসার সুযোগ থাকবে।’ তার সেই সাক্ষাৎকারটি এখন দেশের ক্রীড়াঙ্গনের ‘হট টপিক’। বিশেষ করে এ অলরাউন্ডার দেশে ফিরতে পারলে আবারও রাজনীতিতে যুক্ত হবেন কি না এ নিয়ে চলছে আরও গভীর হয়েছে।
এমন আবহের মধ্যে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে বিস্তারিত লিখে পোস্ট করেন তিনি।
এতে তিনি লেখেন, ‘সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।
তিনি আরও লেখেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর, আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।
সবশেষে লাল-সবুজ জার্সিতে ফেরার আশা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’
মন্তব্য করুন