

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকার ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই শ্রমিকের শরীর গুরুতরভাবে দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাংলাদেশির বয়স প্রায় ৩০ বছর হলেও তার বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে সাত সদস্যের একটি দল অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম নিয়ে সেখানে পৌঁছায়।
দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর দগ্ধ অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) চিকিৎসাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে তারা।