সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিতে ফিরবেন কি না, জানালেন সাকিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
সাকিব আল হাসান
expand
সাকিব আল হাসান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। বর্তমানে ভিন্ন এক সময় পার করছেন দেশের সেরা অলরাউন্ডার।

মাঠের ব্যস্ত সূচি থেকে কিছুটা দূরে থাকলেও এই সময়টাকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকের আলাপে ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা আলাপ করেছেন সাকিব।

সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘(এখন) যেহেতু দলের কার্যক্রম নেই, তাই ক্রিকেট চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দলীয় কার্যক্রম শুরু হলে আবার রাজনীতিতে ফিরতে পারি।’

তিনি বলেন, ‘এখন মূলত পরিবারকেই সময় দিচ্ছি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি।

একভাবে দেখলে এটাকে ইতিবাচক দিকই বলা যায়।’ ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাননি বলেও জানিয়েছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup