সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে সুখবর দিলেন বিসিবি পরিচালক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম
সাকিব আল হাসান এবং নাজমুল আবেদিন ফাহিম ।। ছবি: সংগৃহীত
expand
সাকিব আল হাসান এবং নাজমুল আবেদিন ফাহিম ।। ছবি: সংগৃহীত

রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একপ্রকার ‘বনবাসে’ গেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সবশেষ পাকিস্তান সিরিজে তার ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত আইনি ‘মারপ্যাঁচে’ তা বাস্তবতার মুখ দেখেনি। তবে এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

সাকিবের দেশে ফেরার ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সাকিবকে নিয়ে ইদানীং যেসব কার্যক্রম চলছে। বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

১৬ মাস ধরে বাংলাদেশ দলে খেলতে না পারলেও সাকিব বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন । আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকা সাকিবকে দেশের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায়।

কয়েকদিন আগে নিউইয়র্কে এক ইফতার পার্টির অনুষ্ঠানে গিয়ে সাকিব জানিয়েছিলেন, শিগগিরই দেশে ফিরছেন তিনি। এই কথা বলার সময় তাঁকে বেশ আত্মবিশ্বাসীই দেখা গেছে।

এদিকে আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত মিরপুর এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ।

কিউইদের বিপক্ষে কি দেখা যাবে সাকিবকে—এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি ফাহিম। সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘না (নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ফেরা)। আসার ব্যাপারে আমি আশাবাদী যে যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

যদি সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে অনেক ব্যাপার সামনে চলে আসবে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন সংস্করণে খেলবে, সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচক প্যানেলের ব্যাপার থাকে। সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে। ক্রিকেট বোর্ডের মতামত থাকবে। সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তবে সবার আগে হচ্ছে যে দল আগে। দলের স্বার্থটা সবার আগে প্রথমে আমরা দেখব। তারপর অন্য সবকিছু।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup