মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে কে কোন পুরষ্কার পেলেন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম
ট্রফি হাতে ভারতীয় ক্রিকেটারদের উদযাপন
expand
ট্রফি হাতে ভারতীয় ক্রিকেটারদের উদযাপন

নানা আলোচনা-সমালোচনার পর পর্দা নেমেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুরুতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন; এরপর পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ডাক; পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্তের পরিবর্তন-সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুরু থেকেই ছিল ‘টক অব দ্য টেবিল’।

টুর্নামেন্টের এবারের আসরে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ভারত। পুরো টুর্নামেন্টে ক্রিকেটাররা ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নিজ নিজ দলকে এগিয়ে নিয়ে গেছেন।

ভারতের সঞ্জু স্যামসন, ইংল্যান্ডের উইল জ্যাকস, পাকিস্তানের সাহিবজাদা ফারহান, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও এইডেন মার্করাম, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও টিম সেইফার্ট, যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শ্যালকভিক টুর্নামেন্ট সেরার জন্য মনোনীত হয়েছিলেন।

ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে। ঐতিহাসিক টুর্নামেন্টে ইতিহাস গড়ল তারা। একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে কে কে সেরা হলেন-

ম্যান অব দ্য ফাইনাল: জাসপ্রিত বুমরাহ (ভারত), ৪ ওভারে ৪/১৫ ম্যান অব দ্য টুর্নামেন্ট: সাঞ্জু স্যামসন (ভারত), ৫ ইনিংসে ৩২১ রান সর্বোচ্চ রান: সাহিবজাদা ফারহান (পাকিস্তান), ৩৮৩ রান সর্বোচ্চ উইকেট: জাসপ্রিত বুমরাহ (ভারত), ১৪ উইকেট সর্বোচ্চ ছক্কা: সাঞ্জু স্যামসন (ভারত), ৫ ইনিংসে ২৪টি সেরা ব্যাটিং স্ট্রাইক রেট: ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), ২০০.০০ সেরা বোলিং ইকোনমি রেট: জাসপ্রিত বুমরাহ (ভারত), ৬.২১ (ন্যূনতম ৫ ম্যাচ)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন