মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম কি চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেছে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
এনপিবি কোলাজ
expand

অনলাইন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে এক ব্যক্তির প্রশ্নের জবাবে শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট করেন যে, মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে শ্রম দেওয়াকে নিরুৎসাহিত করেছেন- এই দাবিটি একেবারেই সঠিক নয়। ইসলামে হালাল উপার্জনের প্রতি সবসময় জোর দেওয়া হয়েছে।

রাসুলুল্লাহ (সা.) নিজে যেমন বৈধ ব্যবসাকে পছন্দ করেছেন, ঠিক তেমনি নিজের শ্রম বা হাতের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করাকেও সর্বোত্তম বলেছেন।

এমনকি নবুয়ত লাভের আগে তিনি নিজেও অন্যের অধীনে কাজ বা চাকরি করেছেন। তাই ইসলামে চাকরিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, হযরত রাফে’ ইবনে খাদিজ (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি (সা.)-কে জিজ্ঞেস করা হয়েছিল, "হে আল্লাহর রাসুল! কোন ধরনের উপার্জন সবচেয়ে উত্তম?"

জবাবে রাসুলুল্লাহ (সা.) বলেন, "মানুষের নিজের হাতের কাজ (অর্থাৎ নিজের শ্রমের মাধ্যমে উপার্জন) এবং সততার সাথে করা প্রত্যেকটি ক্রয়-বিক্রয় বা ব্যবসা।" (মুসনাদে আহমদ: ১৭২৬৫)।

এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে, সৎ ব্যবসা যেমন উত্তম উপার্জন, তেমনি নিজের মেধা ও শ্রম দিয়ে চাকরি বা কাজ করাও সমানভাবে উৎকৃষ্ট ও মর্যাদাপূর্ণ। সুতরাং, নবীজি (সা.) চাকরি করতে নিষেধ বা নিরুৎসাহিত করেছেন—এমন কথা ছড়ানো সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজর --:--
জোহর --:--
আছর --:--
মাগরিব --:--
ঈশা --:--
পরবর্তী ওয়াক্ত শুরু হতে বাকি: মাগরিব --:--:--
সেহেরির শেষ সময় --:--
ইফতার --:--
ইফতার শুরু হতে বাকি
--:--:--
ঘণ্টা মিনিট সেকেন্ড
⏳ লোড হচ্ছে...
⛔ সংযোগ সমস্যা।
X
City bank
City bank