বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তে বলেছেন মহানবী (সা.)

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:২০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় রাত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি। তোমাদের জন্য রাতকে করেছি আবরণস্বরূপ। দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য।’ (সুরা নাবা, আয়াত: ৯-১১)

ঘুম আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ। ঘুমের মাধ্যমে মানুষের ক্লান্তি ও অবসাদ দূর হয়। নতুন উদ্যমে কাজ করার শক্তি জোগায়। সঠিক ও নিয়মতান্ত্রিক ঘুম মানুষের স্বাস্থ্য সুস্থ রাখে। আল্লাহর হুকুম ও হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত মোতাবেক ঘুমালে এটি ইবাদতও হয়।

রাতে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমানো উচিত। ফজর নামাজ যেন কাজ না হয়, সেদিকে পূর্ণ খেয়াল রাখতে হবে। ঘুম থেকে ওঠার পর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা সওয়াবের কাজ। কারণ, ঘুম হলো এক প্রকার ‘মৃত্যু’। ঘুমের পর জাগ্রত ব্যক্তি নতুন জীবন ফিরে পায়। তাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ইমানি দায়িত্ব। আল্লাহর কৃতজ্ঞতাস্বরূপ দোয়া পড়া যেতে পারে।

রাসুলুল্লাহ (সা.) ঘুম থেকে জেগে আল্লাহর প্রশংসা করতেন। কৃতজ্ঞতা আদায় করতেন। দোয়া পড়তেন। দোয়াটি হলো—

الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণ: আলহামদু লিল্লাহি হিল্লাজি আহ ইয়ানা, বাদামা আমা তানা ওয়া ইলাইহিন নুশুর।

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন। আর তাঁর দিকেই পুনরুত্থান। (সহিহ বুখারি, হাদিস: ৬৩২৪)

ঘুম থেকে জেগে আরেকটি দোয়া পড়া যেতে পারে। হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এ দোয়া পাঠ করবে। অথবা মনমতো অন্য কোনো দোয়া করবে। ওই সময় যে দোয়া করা হবে, আল্লাহ সে দোয়া কবুল করবেন। আর যদি কেউ অজু করে এবং নামাজ আদায় করে, তার নামাজ কবুল করা হবে। দোয়াটি হলো—

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَريكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ للَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ» رَبِّ اغْفرْ لِي

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। আলহামদু লিল্লাহি, ওয়া সুবহানাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ পবিত্র মহান। সব প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসক নেই। আল্লাহ সবচেয়ে বড়। সুউচ্চ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারও নেই। হে প্রভু, আমাকে ক্ষমা করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন