বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:২৫ পিএম
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
expand
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বর্তমানে সব রকম কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের ভেতরেই ভিন্নমত রয়েছে। এক পক্ষ বিরোধিতা করছে, আবার অন্য একজন উপদেষ্টা শর্তসাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছেন। এতে সরকার নিজেই দলটির অংশগ্রহণ নিয়ে ‘ধোঁয়াশা’ তৈরি করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না। তার অভিযোগ, আওয়ামী লীগের একটি অংশ এখনো সরকারে রয়েছে বলেই এ ধরনের দ্বিধা তৈরি হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি ৫ দফা দাবি দিয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এরমধ্যে বলেছি, প্রশাসক পদে বসে তারা মেয়র নির্বাচন করতে পারবেন না। তবুও তারা ভোট চাচ্ছেন। সরকারি লোগো ব্যবহার করে পোস্টারিং করছেন। তিনি বলেন, সরকারি লোগো ব্যবহার করে রাজধানীতে মেয়র পদে প্রচারণা চালাচ্ছেন দুই সিটি প্রশাসক। দুই সিটির প্রশাসককে পদত্যাগ করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে হবে।

সম্প্রতি ঈদুল আজহার কোরবানির হাট ইজারা প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন এনসিপি মুখপাত্র ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup