বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১১ রানে হারল বাংলাদেশ 

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম আপডেট : ১০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে নেমে আয়ারল্যান্ডের মেয়েরা করে ১৪৩ রান। জবাবে ১৩২ রানে থেমেছে নিগার সুলতানা জ্যোতিদের ইনিংস।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণও চলে এসেছিল দলের হাতে। কিন্তু সেট হওয়া দুই ব্যাটারের বিদায়ের পর ছন্দ হারায় ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩২ রানেই থেমে যায় বাংলাদেশের সংগ্রহ।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। কোনো রান না করেই ফিরে যান দিলারা আক্তার। এরপর জুয়াইরিয়া ও শারমিন দ্বিতীয় উইকেটে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৮ বলে ৫০ রান করেন জুয়াইরিয়া, যা ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অন্যদিকে শারমিন করেন ২৭ রান।

তবে এই জুটি ভাঙার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১৯ এবং স্বর্ণা আক্তার ১২ রান করলেও শেষ পর্যন্ত দলকে লক্ষ্য ছুঁয়ে দিতে ব্যর্থ হন। মিডল অর্ডারের ব্যর্থতায় জয়ের আশা ধীরে ধীরে ফিকে হয়ে যায়।

এর আগে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন জ্যোতি। শুরুতে বল হাতে সাফল্যও পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে চাপ তৈরি করা হয়েছিল আইরিশদের ওপর।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট অবদানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন রেবেকা স্টোকেল। শেষ দিকে ১১ নম্বরে নেমে মাত্র ৮ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন আভা ক্যানিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup