বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড় দুঃসংবাদ দিলেন নেইমার

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৪:২৫ পিএম আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
নেইমার জুনিয়র ।। ফাইল ছবি
expand
নেইমার জুনিয়র ।। ফাইল ছবি

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে- এমনটিই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর।

এদিকে গতকাল সোমবার ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল নেইমার চোট কাটিয়ে দ্রুতই সেরে উঠছেন। তবে এবার প্রথম ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না, এমন খবরে বেশ হতাশ ভক্ত ও ফুটবলপ্রেমীরা।

এর আগে গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় চোট পান নেইমার। শুরুতে ক্লাব এটিকে সাধারণ ফোলা মনে করেছিল। এগারো দিন পর ২৮ মে নেইমারের প্রথম বিস্তারিত মেডিকেল পরীক্ষা এবং এমআরআই করা হয়। এই স্ক্যানের নেইমারের পায়ে গ্রেড-টু পেশি ছিঁড়ে যাওয়ার তথ্য মিলেছিল।

গতকাল সোমবার ব্রাজিলের মেডিকেল টিম তাঁর আরও একটি স্ক্যান করার পর রিপোর্ট পেয়েছে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘নতুন রিপোর্টে নেইমারের চিকিৎসার ভালো অগ্রগতি দেখা গেছে, যা আমাদের প্রত্যাশার ভেতরেই আছে। জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী সে এখন পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবে।‘

তবে গ্লোবোরের প্রতিবেদনে জানানো হয়েছে, নেইমারের মেডিকেল রিপোর্ট দেখে কোচিং স্টাফরা ধারণা করছেন— ২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে মাঠে পাওয়া যাবে না। ঝুঁকি এড়াতে নেইমারকে দিনে দুইবার করে কঠোর ফিজিওথেরাপি নিতে হচ্ছে।

চোটের কারণে ব্রাজিলের খেলা গত দুটি প্রস্তুতি ম্যাচেই মাঠে নামতে পারেননি নেইমার। তাকে ছাড়াই পানামাকে ৬-২ এবং মিশরকে ২-১ ব্যবধানে হারায় সেলেসাওরা।

চলতি জুনের ১৩ তারিখ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন হাইতি ও ২৪ জুন সেলেসাওদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup