বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শবে বরাতে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
নামাজ আদায় করছেন মুসল্লিরা
expand
নামাজ আদায় করছেন মুসল্লিরা

পবিত্র শবে বরাত উপলক্ষে গুনাহ মাফ ও আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রাজধানীসহ দেশের মসজিদগুলোতে ভিড় জমিয়েছেন মুসল্লিরা। একই সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। ইবাদত-বন্দেগির মাধ্যমে মহিমান্বিত রাতটি পার করছেন তারা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই বায়তুল মোকাররমে আসতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রাজধানীর শনিরআখড়া থেকে শবে বরাতে নামাজ আদায় করতে সন্তানদের নিয়ে বায়তুল মোকাররম আসছেন মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই মহামান্বিত রজনীতে সন্তানের নিয়ে ইবাদত-বন্দেগি করতে বায়তুল মোকাররমে আসছি অতীতের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায়। আশা করি রাত জেগে নফল নামাজ ও দোয়া-মোনাজাত করতে পারব ইনশাআল্লাহ’।

পুরান ঢাকার সূত্রাপুর থেকে শবে বরাতের রাতে নামাজ আদায় করতে আসা ইব্রাহিম বলেন, পবিত্র শবে বরাতকে ভাগ্য রজনী হিসেবে গণ্য করে মুসলমানরা। এ রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় ইবাদত করে থাকি। মহান আল্লাহর কাছে জীবনের সব গুনাহ থেকে মাফ চাই। দেশ ও জাতির মঙ্গল করি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর থেকেই বিশেষ মোনাজাত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আসকারে রাতভর ইবাদতে মগ্ন থাকবেন মুসল্লিরা।

জাতীয় মসজিদের নিরাপত্তায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, শবে বরাত উপলক্ষে মসজিদ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup