মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদুল হারামে রমজানের তারাবিতে এক দশক পূর্ণ করলেন আদ-দাওসারি

মোঃ কামাল উদ্দিন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ এএম
খতিব শায়খ ইয়াসির আদ–দাওসারি
expand

মক্কার পবিত্র মসজিদুল হারামের তারাবির ইমাম হিসেবে ১০ বছর পূর্ণ করেছেন ইমাম এবং খতিব শায়খ ইয়াসির আদ–দাওসারি।

আরবির ১৪৩৭ হিজরির রমজান মাসে (২০১৬ সালের ৮ জুন) আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের তারাবি নামাজে নেতৃত্ব দেন শায়খ ড. ইয়াসির আদ–দাওসারি। এরপর থেকেই পবিত্র কাবা শরিফে তার কণ্ঠের কোরআন তিলাওয়াত ও ইমামতির ধারা অব্যাহত রয়েছে।

১৪৪৭ হিজরির রমজানে সেই স্মরণীয় ঘটনার ১০ বছর পূর্ণ হলো এক দশক ধরে মসজিদুল হারামের তারাবির ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারি নিয়োজিত ছিলেন।

এছাড়া ও দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুলআজিজের জারি করা রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর পর হিজরি ১৪৪১ সালে তাকে স্থায়ী ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

এর মাধ্যমে পবিত্র হারামের অন্যতম প্রধান ইমাম হিসেবে তার অবস্থান সুদৃঢ় হয়। এরপর থেকে প্রতি রমজানে তিনি নিয়মিত তারাবি ও তাহাজ্জুদ নামাজে ইমামতি করে আসছেন। পাশাপাশি সাপ্তাহিক জুমার খুতবা এবং প্রতিদিনের নামাজের জামাতেও ইমামতি করে যাচ্ছেন সাফল্যের সাথে।

তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদের মসজিদ আদ–দাখিলের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তখন থেকেই সুললিত কণ্ঠের তিলাওয়াতের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। শায়খ ইয়াসির আদ–দাওসারি ইমামতির পাশাপাশি ইসলামী শরিয়াহ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি একজন খুব দক্ষ ইমাম হিসাবে পরিচিত।

সুললিত কণ্ঠের তিলাওয়াতের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank