

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতায় শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে হামিম লেখেন, আব্বা খুলনা থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকায় এসেছে। আজ সকালে তার টেস্টগুলো করাতে শান্তিনগর মোড়ের পপুলারে যাচ্ছিলাম। যে বৃষ্টি, রাস্তার যে ভয়াবহ অবস্হা (যদিও আমি গাড়িতে ছিলাম), গাড়ি থেকেই শিক্ষার্থীদের যে নাজেহাল অবস্হা দেখলাম তাহলে গ্রামগন্জে কি অবস্হা!
হামিম আরও লেখেন, একটা সত্যি কথা বলি, কেউ কিছু মনে কইরেন না। আজকের দিনে আমি এইচএসসি পরীক্ষার্থী হলে “শিক্ষামন্ত্রী” পদটিকে বৃষ্টিতে পরীক্ষা দিতে যেয়ে প্রতি কদম হাঁটতাম আর গালি দিতাম….আর তার থেকে বেশি গালি দিতাম তাদেরকে যারা গত দেড় বছর সুযোগ পেলেই রাস্তা বন্ধ করে পরীক্ষা পিছাতে বা বাতিল করার চেষ্টা করেছে ঐসব পোলাপানদেরকে।
