মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
expand

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদায়ন ও বদলি-সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনসিপি।

এতে বলা হয়, সম্প্রতি দুদকে দায়ের করা অভিযোগ এবং দুদকের মুখপাত্রের বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোর প্রকৃত তথ্য, নথিপত্র ও ঘটনাপ্রবাহ সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দুদকের মুখপাত্রের বক্তব্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসিফ মাহমুদকে জড়ানো ও সেখানে মিথ্যাচার করা হয়েছে। এসব বক্তব্যের বাস্তবতা তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে এশিয়া পোস্টকে এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ একটি বিস্তারিত প্রেজেন্টেশনের মাধ্যমে অভিযোগগুলোর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা তুলে ধরবেন। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত দুদকের মুখপাত্রের বক্তব্যের বাস্তবতা-তথ্য ও নথিপত্রের ভিত্তিতে তুলে ধরবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank