রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির তদন্তে অভিযোগের সত্যতা মেলেনি, অব্যাহতি পেলেন সুজা ও সাদিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম
এস এম সুজা উদ্দিন ও সাদিয়া আফরিন
expand
এস এম সুজা উদ্দিন ও সাদিয়া আফরিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন ও সাদিয়া আফরিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দলটি। অভিযোগ তদন্ত শেষে দুজনকেই অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৬ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা ও তদন্ত কমিটি বিস্তারিত তদন্ত পরিচালনা করে। তদন্তে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য পর্যালোচনা শেষে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দলের সর্বোচ্চ ফোরাম সিদ্ধান্ত নিয়েছে, এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। একইভাবে অভিযোগের সত্যতা না পাওয়ায় সাদিয়া আফরিনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে মূল অভিযোগকারী সানজিদা সুলতানা ইভাকে এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup