মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়িচালক পরিচয় দিতেন সেনাবাহিনীর ক্যাপ্টেন, করতেন টাকা আত্মসাত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বান্দরবানে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম প্রকাশ কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভা ৯ নং ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায়। নজরুল ওই এলাকার আশু ড্রাইভারের ছেলে।

বিষয়টি নিয়ে চকরিয়া থানায় ভিকটীম একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল ইসলাম ক্যাপ্টেন মাজিদ পরিচয়ে ভিকটীম ভাঙ্গারি/স্কেরাপ ব্যবসায়ী মোঃ রাসেল থেকে ভাঙ্গারি মাল দিবে বলে দেড় লক্ষ টাকা আত্মসাৎ করে। পরে ভিকটীম জানতে পারেন নজরুল মূলত আলীকদম সেনাবাহিনীতে (১৭ ইসিবি) চুক্তিভিত্তিক ড্রাইভার হিসেবে কাজ করে।

ভুক্তভোগী রাসেল জানায়, আমি ভাঙ্গারি/স্কেরাপের ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করি। অভিযুক্ত নজরুল কিছুদিন পূর্বে তার ব্যবহৃত মোবাইল থেকে ফোন করে থানচি সেনা ক্যাম্পে কর্মরত সেনানিবাসের ক্যাপ্টেন মাজিদ পরিচয় দিয়ে আমাকে ভাঙ্গারি/স্কেরাপের মালামাল বিক্রয় করবে বলে প্রতিশ্রুতি দিয়ে অগ্রীম টাকা দাবি করে। পরে আমি সরল বিশ্বাসে তার তাকে ক্যাশ ৮৫ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিং (বিকাশ ও নগদ) এর মাধ্যমে ৫ দফায় ৬৫ হাজার টাকা, সর্বমোট দেড় লক্ষ টাকা তাকে পরিশোধ করি। তখন থেকে ভাঙ্গারি/স্কেরাপের মালামাল আজ দিবে কাল দিবে মর্মে সময় ক্ষেপন করে হয়রানি করেই যাচ্ছে। শেষে আমার সন্দেহ হওয়ায় যে নগদ/বিকাশ নাম্বারগুলোতে টাকা পাঠিয়েছিলাম প্রদত্ত নাম্বারগুলোর ডকুমেন্ট সংগ্রহ করি এবং চকরিয়া থানায় একটা অভিযোগ দায়ের করি এবং চকরিয়া থানার ওসি এএসআই ইমন নামের একজনকে তদন্তের দায়িত্ব দেয়।

চকরিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই ইমন জানায়, তার বাড়িতে বেশ কয়েকবার যাওয়ার পরেও তাকে পাওয়া যায়নি এবং সামাজিকভাবেও বসে সমাধানের চেস্টা করি কিন্তু নজরুলকে কোনমতে হাজির করা সম্ভব হয়নি। পরে ভিকটীমকে আদালতে মামলা করার পরামর্শ দিই।

বিষয়টি নিয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে মুঠোফোনে বারবার ফোন করা হলেও তার সাথে যোগযোগ করা সম্ভব হয়নি এবং মোবাইল বন্ধ পাওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup