সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ।। ফাইল ছবি
expand
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ।। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, জামায়াত-শিবির ও ডানপন্থি রাজনৈতিক বলয় মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকে ব্যবহার করে তাদের নির্বাচনি লক্ষ্য অর্জন করেছে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, ‘খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনি বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!’

মাহফুজ লিখেছেন, ‘কিন্তু, গত দুই বছর কীভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার-মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আস্কারায়-‘শরিকানা’য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা ‘ইসলামি’- ‘ঐতিহ্যবাদী’- ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো- সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।’

পোস্টের শেষে মাহফুজ আলম লিখেছেন, ‘আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি। সামনের দিনগুলি সবার জন্য Reckoning এর।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup