সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, আহত অনেকে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ পিএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, এনাম মেডিক্যাল কলেজের স্টাফ মো শাহীন খান্দকার (৩০), এনাম মেডিক্যাল কলেজের ছাত্র মো জসিম (২৬) এবং সাভার মুক্তির মোড় এলাকার বাসিন্দা মো শাহাদাত হোসেন (৪০)।

ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচী পালন করছে এনসিপি। প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে পদযাত্রায় বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসাইন এমপি। এরপর রাতে সাভারে পদযাত্রা করে দলটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Spain
Scheduled
07 Jul, 01:00 AM
VS
World Cup