সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফখরুলকে উদ্দেশ করে ফুয়াদের প্রশ্ন: শুধু ভোট নয়, বিচার পরিকল্পনাও দিন

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
expand
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন— কেবল বক্তৃতা বা ভোটের আহ্বান নয়, গুম-খুনের শিকার পরিবারগুলোর ন্যায়ের জন্য স্পষ্ট রূপরেখা দিতে হবে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। কর্মসূচিতে মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন।

ফুয়াদ বলেন, “বিএনপির কাছে আমাদের সরাসরি প্রশ্ন— ক্ষমতায় গেলে গুম ও খুন হওয়া পরিবারগুলোর জন্য কী করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন, নাকি বাস্তব বিচার প্রক্রিয়ার ঘোষণা দেবেন?”

তিনি আরও আহ্বান জানান, বিশেষজ্ঞ ও ভুক্তভোগী পরিবারদের সঙ্গে এখনই আলোচনায় বসে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করতে। তার দাবি, ক্ষমতায় গিয়েই যাতে বিচার প্রক্রিয়া শুরু করা যায় এবং আগামী বছরে নতুন করে পরিবারগুলোকে রাস্তায় নামতে না হয়।

অন্তর্বর্তী সরকারের প্রতিও ফুয়াদের বার্তা— গুম হয়ে যাওয়া মানুষের পরিবারগুলোর কান্না শোনার জন্য গণশুনানি আয়োজন করতে হবে। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে একটি বিশেষ ইউনিট গঠনের প্রস্তাবও দেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন