বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১১:১১ এএম
মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
expand
মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (এমপি) মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সেই হাসপাতালে গিয়েছেন।

সেক্রেটারি জেনারেল মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup