বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম
রোববার রাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সুলতান সালাহউদ্দিন টুকু
expand
রোববার রাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় সুলতান সালাহউদ্দিন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের জন্য আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু সাবেক প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ গিয়ে তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন।

সুলতান সালাহউদ্দিন টুকু জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup