

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই সঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে আট সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।