মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় পদ হারালেন বিএনপির আরেক নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
লোগো
expand

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জামাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান জামাল উদ্দিনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্য়কলাপসহ দলীয় নেতাদের সঙ্গে অশোভন আচরণের একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের জামাল উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank