বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপসাংবাদিকতার স্বীকার হয়েছি: মামুনুল হক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক
expand
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক

আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটশের উত্তর দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নোটিশের লিখিত ব্যাখ্যা দেন তিনি।

এ ব্যাপারে গণমাধ্যমকে মামুনুল হকের অভিযোগ- তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অপসাংবাদিকতার স্বীকার হয়েছেন বলে ইসিকে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘কমিশনে বলেছি- আমি গণভোটে ‘হ্যা’ ভোট দেয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের জন্য কোনো প্রচারণা চালাইনি। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।’ গত বুধবার (১৪ জানুয়ারি) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি।

নোটিশে জানানো হয়- গণমাধ্যমে প্রকাশ হয়েছে মো. মামুনুল হক নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে লিফলেট বিতরণ করেছেন।

ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার-প্রচারণা, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর বিধি ৩ ও ১৮’-এর লঙ্ঘন। এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকাল পাঁচটার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup