বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও চার মাস বাড়ল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা-ফাইল ছবি
expand
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা-ফাইল ছবি

সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাগণসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবার আরও সাড়ে চার মাস বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পট পরিবর্তনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয় ৩০ সেপ্টেম্বর প্রথমে দুই মাসের জন্য এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল। পরে তা আরও ধাপে ধাপে বাড়ানো হয়। সবশেষ চার মাস বাড়ানো হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তারা 'ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮' এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup