মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:৫২ এএম
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
expand
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়।

এতে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা সোয়া ১১টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার আহ্বান জানানো হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) করবে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন