

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)’ ও ‘অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ)’ নাম পরিবর্তন করা হচ্ছে। পুলিশের দেওয়া এক প্রস্তাবে সিটিটিসির নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি’ ও এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্র গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বৈশ্বিক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পেশাল সিকিউরিটি ইউনিট নামটি বেশ পরিচিত ও সাধারণ। এই নাম ব্যবহারের ফলে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে সমন্বয় করা আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন এ জন্যই এই প্রস্তাব।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন গণমাধ্যমে বলেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের মূল নিরাপত্তাসংক্রান্ত দায়িত্বও বহাল থাকবে।