

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাম্প্রতিক ক্যাম্পে জায়গা না পাওয়ার পর চরম মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছেন অলরাউন্ডার ইশমা তানজিম। ঘটনার পর তিনি তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
গত শুক্রবার এই ঘটনার পর তিন দিন আইসিইউতে ছিলেন তিনি। রোববার (৫ জুলাই) জ্ঞান ফেরার পর হাসপাতাল থেকেই একটি বেসরকারি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে তাকে সর্বশেষ জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বেও একই ধরনের অন্যায়ের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
দলে না রাখা নিয়ে হতাশা প্রকাশ করে ইশমা বলেন, পারফর্ম করেও সুযোগ না পাওয়া মানসিকভাবে ভেঙে দিয়েছে তাকে। তার প্রশ্ন, পারফর্ম করেও যদি দলে সুযোগ না পাই, তাহলে আমি কেন খেলব?’
আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে তিনি জানান, ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি এই চরম সিদ্ধান্তের দিকে এগিয়ে গিয়েছিলেন। আমি ক্রিকেটকে ভালোবেসে মরতে গিয়েছিলাম, আর নিতে পারছিলাম না।
সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দলের ভেতরে র্যাগিং ও মানসিক চাপের শিকার হওয়ার কথা উল্লেখ করেন। কোচ, ট্রেনার, ফিজিও ও ম্যানেজমেন্ট—সবাই একে অপরকে দায়ী করেন, কিন্তু নিজের সমস্যার কোনো সমাধান পাননি বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, তার ব্যক্তিগত জীবন ও পটভূমি নিয়েও কটাক্ষ করা হতো, যার মধ্যে ‘ধানমন্ডিতে জন্ম নেওয়া’ এবং ‘বার্গার খাওয়া’ নিয়েও মন্তব্য করা হয়েছে বলে জানান তিনি।
২৯ বছর বয়সী এই অলরাউন্ডার ২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে তার।
ওই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ রান এবং স্কটল্যান্ডের বিপক্ষে ১৪ রান করেন তিনি। সেটিই এখন পর্যন্ত তার সর্বশেষ ওয়ানডে ম্যাচ।
