

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় নির্বাচনেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগ ভবিষ্যতের নির্বাচনেও চালু থাকবে এবং আরও বেশি প্রবাসী ভোটারকে এর আওতায় আনার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাকে উন্নত করার কাজ করছে।
